শিরোনাম
◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়, নেই ন্যূনতম সামাজিক দূরত্ব

লাইজুল ইসলাম: [২] রোববার দেখা যায়, কলাতলী সৈকতের পাশে হরেক রকম পণ্য নিয়ে বসেছেন দোকানীরা।

[৩] করোনা পরবর্তী সময়ে সমুদ্র সৈকতের পাশে ময়লা আবর্জনাও কমেছে অনেক খানি। পরিষ্কার করার জন্য বেশ কয়েকটি সংগঠন, জেলা ও প্রশাসনের কর্মীরাও কাজ করছে। কলাতলী, সুগন্ধা ও লাবনি বিচে তিন ভাগে লোক নিয়োগ করা আছে। তারা প্রতিদিন দুই বেলা ময়লা পরিষ্কার করছে। পরিচ্ছন্ন কর্মী তসলিমা জানান, প্রতি বেলায় তিন পয়েন্টে ৩০ জন করে কাজ করছেন।

[৪] পর্যটকরা বলেন, কক্সবাজার বিচ একটা বাজারে পরিণত হয়েছে। যেখানে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। পর্যটক ইমন বলেন, এখন বিচের অবস্থা অনেক খারাপ। বিচে যেখানে সেখানে সিগারেট বিক্রি ও ধূমপান চলছে।

[৫] পর্যটক সিনথিয়া বলেন, পুরো পরিবারের সঙ্গে এসেছি। খুবই ভালো লাগছে।

[৬] টুরিস্ট পুলিশের প্রিতেশ ভট্টাচার্য বলেন, আমরা মানুষকে সতর্ক করতে পারি কিন্তু বন্ধ করতে পারি না। আমাদের লোকবলের সংকট আছে। এত মানুষকে সামলানো কঠিন। কেউ যাতে পর্যটকদের বিরক্ত করতে না পারে সেজন্য কাজ করে যাচ্ছি। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়