শিরোনাম
◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন?  ◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব জিডিপিতে ২০০বিলিয়ন ডলার অবদান রাখার অংশীদারিত্ব থেকে বঞ্চিত হলো আমেরিকা

সালেহ্ বিপ্লব: [২] ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার সময় বাইডেনের জন্য কিছু ‘মাথাব্যথা’ রেখে যাচ্ছেন। এগুলোর মধ্যে অন্যতম হলো, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নেতৃত্ব থেকে এশিয়ার বের হয়ে যাওয়া। এই প্রেক্ষাপটে ট্রাম্পের কৃতকর্মের মাশুল দিতে হবে বাইডেনকে, নিতে হবে দ্রæত পদক্ষেপ। ফোর্বস

[৩] হোয়াইট হাউস যখন অর্থনীতিতে একের পর চীনবিরোধী নীতি গ্রহণ করছিলো, শি জিংপিং তখন চীনের দরোজা খুলে দিয়েছেন ১৪ দেশের জন্য।

[৪] রিজিওন্যাল কমপ্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ (আরসিইপি) নামের ১৫ দেশের এ অর্থনৈতিক জোটের ঘোষিত লক্ষ্যকে অনেকেই অতিশয়োক্তি বলে মনে করছেন। আবার কথা উঠেছে ভারতকে এই পার্টনারশিপের বাইরে রাখা নিয়েও।

[৫] ১৫ দেশের এই অর্থনৈতিক সহযোগিতা ট্রাম্পের করা যে কোনও দ্বিপক্ষীয় অর্থনৈতিক চুক্তির চেয়ে অনেক বেশি সম্ভাবনাময়। এই জোট বিশ্ব জিডিপিতে যোগ করবে ২০০ বিলিয়ন ডলার। জাপান ও দক্ষিণ কোরিয়া এই বিরল জোটে যুক্ত হওয়ায় এই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

[৬] এখন বাইডেনের জন্যে বার্তা হচ্ছে, পৃথিবী আমেরিকার জন্য বসে থাকবে না। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার পর ট্রাম্পের বাণিজ্য নীতি ছুঁড়ে ফেলা হবে কি না, তা দেখারও অপেক্ষায় থাকবে না কেউ। আমেরিকাকে বাদ দিয়ে চলার যে পদক্ষেপ এশিয়া নিয়েছে, তা ঠেকাতে হলে বাইডেনকে মাঠে নামতে হবে দ্রæততম সময়ের মধ্যে।

[৭] এ ব্যাপারে গেভক্যাল রিসার্চের বিশ্লেষক টম মিলার বলেন, এটা বললে অত্যুক্তি করা হবে না যে, আমেরিকাকে সরিয়ে চীন এ অঞ্চলের বাণিজ্য ও বিনিয়োগের কেন্দ্রবিন্দু হিসেবে নিজের অবস্থান করে নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়