শিরোনাম
◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে ◈ রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি ◈ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার, গুরুত্ব পাচ্ছে দ্রুত চিকিৎসা ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনির্দিষ্টকাল বিনাবিচারে আটক বন্ধের আহ্বান এইচআরডব্লিউর ◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা ◈ শিশু সবজি খেতে চায় না কেন, অভ্যাস বদলাতে যা করবেন ◈ কথা শুন‌লেন না ইনফান্তিনো, ক্যারিবিয়ান যুব টুর্নামেন্টে উপ‌স্থিত হওয়ায় আরও গভীর হলো ফিফার দ্বন্দ্ব

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইথিওপিয়া থেকে সুদানমুখী শতাব্দীর ২য় বৃহত্তম শরণার্থী স্রোত

আসিফুজ্জামান পৃথিল: [৩] রোহিঙ্গা সঙ্কটের পর আরেকটি বড় শরণার্থী সঙ্কটের মুখে পড়তে যাচ্ছে বিশ্ব। এবার ইথিওপিয়া থেকে প্রায় ২ লাখ শরণার্থী যাচ্ছেন সুদান অভিমুখে। একই সঙ্গে শরণার্থী সঙ্কটে পড়তে পারে ইরিত্রিয়াও। এসব শরণার্থীর কারণে ভঙ্গুর অর্থনীতির দেশগুলোতে দেখা দিতে পারে বড় ধরণের সামাজিক ও রাজনৈতিক সমস্যা। এনপিআর

[৪] ৯ নভেম্বর ৫৫ বছর বয়সী ৬ সন্তানের মা ওয়েব বারির ঘুম ভাঙে বন্দুক ও গোলার আওয়াজে। এরপর কিছু পুরুষ তার ঘরের দরজা ধাক্কাতে থাকে। টিগরে অঞ্চলের মাই-কারদার এই অধিবাসী বুঝতে পারেন এই এলাকা তাদের জন্য নিরাপদ নয়। তিনি জানান, চোখের সামনে তিনি নারী, পুরুষ ও শিশুদের জবাই হতে দেখেছেন। ওয়েব পালিয়ে সুদানে আশ্রয় নেন। তবে হারিয়ে ফেলেন স্বামী আর দুই সন্তানকে। সিএনএন

[৫] এই গল্পগুলো মিলে যায় ২০১৭ সালে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার সঙ্গে। সেবার মিয়ানমারের সামরিক বাহিনীর তাণ্ডবে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় ১০ লাখ রোহিঙ্গা। তখন দেশটির ক্ষমতায় ছিলো শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচির দল। আর বর্তমানে ইথিওপিয়ার ক্ষমতায় আছেন আরেক নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আবি আহমেদ।

[৬] জাতিসংঘ রোহিঙ্গাদের উপর চালানো নির্যাতনকে শুরুতে জাতিগত নিধন আর পরে গণহত্যার স্বীকৃতি দেয়। এখনও ইথিওপিয়ার ঘটনাকে এ ধরনের কিছু না বলা হলেও বিশেষজ্ঞরা বলছেন, টিগরে অঞ্চলে গণহত্যার যথেষ্ট আলামত রয়েছে। শরণার্থী হতে যাওয়া এসব মানুষের সাক্ষাতকার নেয়া হলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে বলেও অভিমত তাদের। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ