শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৩:৪৬ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিং পরানো হল রিজভীর হার্টে

ডেস্ক রিপোর্ট : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর হৃদপিণ্ডে এনজিওপ্লাস্টি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে অধ্যাপক সোহরাবুজ্জামানের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়। যুগান্তর

বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, উনার হৃদযন্ত্রের একটা ব্লক ছিল। সেজন্য এনজিওপ্লাস্টি করে একটা রিং পরানো হয়েছে। সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় রিজভীর হার্ট অ্যাটাক হয়। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার এনজিওগ্রাম করা হলে হার্টে ব্লক ধরা পড়ে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পরদিন

২৮ অক্টোবর রিজভীকে ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এরপর তিনি চিকিৎসকদের পরামর্শে রাজধানীর আদাবরের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ডা. রফিকুল ইসলাম ও ডা মনোয়ারুল কাদির বিটু বাসায় রিজভীর চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছিলেন। এরপর শারীরিক অবস্থা খারাপ হলে আবারও ১৭ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, স্যার সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ