শিরোনাম
◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে এক বছরে ১ কোটি ৯ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

আফরোজা বেগম : [২] এক বছরে মাদকবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ১০ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এর বিপরীতে মামলা হয়েছে ৬৭১টি।

[৩] উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, স্প্রিট, ওয়াস ও চোলাই মদ রয়েছে। এসব মাদকদ্রব্য গত বছরের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযানে উদ্ধার করা হয়।

[৪] শনিবার এ তথ্য জানান আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ্ কাওছার।

[৫] তিনি জানান, মেট্রোপলিটন পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। একইসঙ্গে মাদক ও ভেজালবিরোধী অভিযানসহ বিভিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের চলতি নভেম্বর পর্যন্ত মেট্রোর ছয়টি থানা ও গোয়েন্দা পুলিশ ১ কোটি ৯ লাখ ৯৪ হাজার ২ শ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে। এতে থানায় মামলা হয়েছে ৬৭১ টি।

[৬] উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে ৩৩ লাখ ৫৪ হাজার ৯শ টাকার ইয়াবা, ৩৪ লাখ ৬৪ হাজার ২ শ টাকার গাঁজা, ১৪ লাখ ৬২ হাজার ৬ শ টাকার ওয়াস, ১৩ লাখ ৫৫ হাজার টাকার হিরোইন, ৭ লাখ ৯০ হাজার টাকার ফেনসিডিল, ৩ লাখ ৭০ হাজার টাকার স্প্রিট, ১ লাখ ৩৪ হাজার ৫ শ টাকার চোলাই মদ এবং ৬৩ হাজার টাকার বিদেশি মদ রয়েছে।

[৭] শহিদুল্লাহ্ কাওছার আরও জানান, গত এক বছরে ১১ হাজার ১৮১ পিস ইয়াবা, প্রায় ৩৫৬ কেজি গাঁজা, প্রায় ১৯৬.৯২ গ্রাম হেরোইন, ৭৯০ বোতল ফেনসিডিল, ২৬৯ লিটার চোলাই মদ, ১৮৫ লিটার স্প্রিট, ৫ হাজার ৩ শ লিটার ওয়াস এবং ১৪ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। এর পাশাপাশি শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শাহারুল, কাওসারসহ বিভিন্ন সময়ের অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, মাদক সরবরাহকারী ও মাদক চক্রের সদস্য ও হোতাদের গ্রেপ্তার করা হয়েছে।

[৮] মাদক নির্মূলে মেট্রোপলিটন পুলিশের নিরলস প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকার কারণে এক বছরে কোটি টাকার ঊর্ধ্বে মাদকদ্রব্য উদ্ধার ও জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে মনে করছেন আরপিএমপির উপপুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।

[৯] তিনি বলেন, এই উদ্ধার সাফল্য আরপিএমপি’র কমিশনারের দিক-নির্দেশনা, অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আন্তরিকতার ফসল। এর সঙ্গে মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিও কাজ করেছে।

  • সর্বশেষ