শিরোনাম
◈ তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত ◈ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ◈ ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জেট ফুয়েলের দাম এক ধাক্কায় বাড়ল ৮০ শতাংশ ◈ জি‌নে‌দিন জিদান বিশ্বকাপের পর ফ্রান্স দ‌লের কোচ হ‌চ্ছেন! ◈ ব্যর্থতার দায়ে সেভিয়ার কোচ মাতিয়াস আলমেদা বরখাস্ত  ◈ বিদেশে উচ্চ শিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ ‘সারাদিনের তেল ৩ ঘণ্টায় শেষ’—সংকট নয়, বাড়তি চাহিদা, অতিরিক্ত মজুত না করার আহ্বান জ্বালানিমন্ত্রীর ◈ অনিয়মে অ্যাকশন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে লক্ষ্য উন্নত সেবা: স্বাস্থ্যমন্ত্রী ◈ ট্রাম্প কেন পিছু হটলেন, এই আকস্মিক নমনীয়তার কারণ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাউখালী ঘাগড়া চেকপোস্টে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

রাঙামাটি প্রতিনিধি : [২] রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া আর্মি ক্যাম্পের বাজার চেকপোস্টের ডিউটি চলাকালীন সময়ে তল্লাশি চালিয়ে একজন ইউপিডিএফ সন্ত্রাসীকে অস্ত্রসহ শুক্রবার রাত ৯ ঘটিকার সময় চাকমা (৩২) কে আটক করা হয়।

[৩] এছাড়াও তার সাথে পাওয়া যায় একটি পিস্তল, এবং ছয় রাউন্ড এ্যামোনিশন, নগদ-১৬৬০টাকা ও একটি আইটেল ছোট মোবাইল ফোন। আটকাকৃত সন্ত্রাসীর ঠিকানা ও নাম: নাছিম চাকমা (৩২), পিতাঃ লক্ষীমহন চাকমা, মাতাঃ মৃত কল্পনা চাকমা। সাং হাজাছড়া, পোঃ কুতুকছড়ি,থানাঃ রাঙ্গামাটি সদর, জেলাঃ রাঙ্গামাটি।

[৪] সেনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন হতে কাউখালী উপজেলার এলাকা গুলোতে ইউপিডিএফ সন্ত্রাসীরা প্রকাশ্যে ও গোপনে বেপরোয়া তৎপরতা বৃদ্ধি করেছে। এই নিয়ে স্থানীয় মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল। এখনো ঘাগড়া চেলাছড়া, নোয়া আদম, লেবারপাড়ায়, কুজইছড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা সাধারণ মানুষদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়