শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চের সড়ক অবরোধ

শাহীন খন্দকার : [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ বন্ধের হুমকির প্রতিবাদে শাহবাগ মোড় এলাকায় সড়ক অবরোধ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

[৩] শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় শাহবাগের মূল সড়ক অবরোধ করা হয়। মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

[৪] এর আগে বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ এবং মৌলবাদী অপশক্তির কুশপুতুলদাহ করা হয়।

[৫] শাহবাগ সড়ক অবরোধ কর্মসূচি থেকে মৌলবাদ বিরোধী বিভিন্ন স্লোগান এবং মৌলবাদী অপশক্তিকে দেশের মাটি থেকে উৎখাত করার কথা বলা হয়।

[৬] সড়ক অবরোধের ফলে শাহবাগের চারদিকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে এ পথে চলাচলকারী যাত্রীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়