শিরোনাম
◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর ঢাকা মেডিকেল ও শিশু হাসপাতালে করোনা আক্রান্ত রোগী বাড়ছে : ডা. সৈয়দ সফি আহমেদ

শাহীন খন্দকার : [২] ঢাকা শেরে বাংলা নগরের শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ জানালেন, এখন পর্যন্ত ৪৩০ জন শিশু করোনায় শনাক্ত হয়েছে। পরীক্ষা হয়েছিল তিন হাজার ২০০ জনের।

[৩] ২১ নভেম্বর বহির্বিভাগে ৮৩৩ শিশুর পরীক্ষা হয় তার মধ্যে শনাক্ত হয়েছে ১৭০ জন। একদিনে পজিটিভ শনাক্ত হয়েছে ১৭ শিশুর। অক্টোবরের প্রথম সপ্তাহে শিশু হাসপাতালের করোনা আক্রান্ত রোগী ছিল ১০। নভেম্বরের প্রথম সপ্তাহে সেটা হয়েছে ১৬। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ছিল পাঁচ আর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ২৩ জন।

[৪] শিশু হাসপাতাল সূত্রে আরও জানা যায়, এ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা ১৪ জন। এই ১৪ জনের ভেতর চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। বাকিরা অন্যান্য যে শারীরিক সমস্যা নিয়ে এসেছিল সেসব রোগে মারা গেছে। তবে তারা করোনাতেও আক্রান্ত ছিল।

[৫] ১৩ জুলাই শিশু হাসপাতালে কোভিড ওয়ার্ড চালু হয়। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে ১০৬টি শিশু। বেশিরভাগেরই বয়স পাঁচ বছরের নিচে। শিশুরা কেন আক্রান্ত হচ্ছে জানতে চাইলে, পরিচালক বলেন, পাঁচ বছরের কম বয়সীরা কিন্তু সাধারণত বাড়ির বাইরে যায় না, বেশিরভাগ আক্রান্ত হচ্ছে পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে।

[৬] যদিও শিশুদের মৃত্যুরহার খুব কম, সুস্থ ও হয়ে যাচ্ছে। পরিবারের অন্য সদস্যদের বাইরে থেকে আসার পর বিশেষ করে মায়েরা বাইরে থেকে এসে শিশুদের স্পর্শ করার আগে সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। গোসল করে নিলে আরও ভালো।

[৭] এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার জানালেন, চলতি বছর ১০ মে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু ইউনিট ১৪ শষ্যা দিয়ে শুরু করলেও এখন সেখানে বেড রয়েছে ৪২টি।

[৮] তিনি বলেন, এই ইউনিটে ৫-১২ বছরের বয়সী শিশুর সংখ্যাই বেশি। তিন থেকে চার দিনের নবজাতকদেরও এখানে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত এই ইউনিটে ভর্তি হয়েছে দেড় হাজারের বেশি শিশু।

  • সর্বশেষ