শিরোনাম
◈ বিএনপির তৃণমূল পুনর্গঠন টাকা আর লবিংয়ে ◈ কাওরান বাজারে চাঁদাবাজি নিয়ে দুই এমপি মুখোমুখি ◈ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত, কেন ফাঁপড়ে পড়লো বাংলাদেশ? ◈ অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি, স্তব্ধ কমিউনিটি ◈ বিশ্বকাপ ট্রফি দুইবার চুরি হয়েছিল যেভাবে ◈ লঙ্কান প্রিমিয়ার লিগ ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে ◈ মধ্যপ্রাচ্য সংকটের জেরে ভারতে এক সপ্তাহে দ্বিতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম ◈ আরব নেতাদের অনুরোধে ইরানের ওপর ট্রাম্পের পরিকল্পিত হামলা স্থগিত ◈ হরমুজ সংকটে বিশ্বে দ্রুত কমছে তেলের মজুত, সতর্ক করল আইইএ ◈ রাজধানীর কলমিলতা বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে কার্লভাট ভেঙ্গে চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘিতে কড়ই-বিহিগ্রাম সড়কের চাঁপাপুরের হাজার পুকুর নামক স্থানে সড়কের কার্লভাট ভেঙ্গে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কার্লভাট ভেঙ্গে চলাচল বন্ধের প্রায় দুই মাস অতিবাহিত হলেও সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসেনি।

[৩] জানা গেছে, প্রায় দুই মাস পুর্বে অতিরিক্ত পরিমান মালামাল বোঝাই ট্রাক্টর এর ভারে ওই রিং কার্লভাট দেবে যায়। এর পরও পণ্য বোঝাই ট্রাক্টর মিনি ট্রাক চলাচল করায় আরো দেবে গিয়ে রিং ভেঙ্গে যায়। এরপর থেকে পণ্য ও যাত্রীবাহী সিএনজি চালিত অটো, ব্যাটারি চালিত ইজিবাইক ও ভ্যানসহ সব বাহন বন্ধ রয়েছে। অতিরিক্ত পরিমান বোঝাই নিয়ে চলাচল উপযোগী সড়ক না হলেও মিনি ট্রাক ও ট্রাক্টর চালকরা অতিরিক্ত পণ্য বোঝাই করে বেপরোয়া ভাবে চলাচল করায় এই দুর্ভোগের কারন বলে জানিয়েছেন এলাকাবাসী।

[৪] শুক্রবার (২০ নভেম্বর) ওই স্থানে আমন ধানের ক্ষেত পরিচর্যাকারী কৃষক ফুলবর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধিরা ভোটের সময় বড় বড় কথা বলে ভোট নিয়ে যান। কিন্তু দুই মাস ধরে হাজারো মানুষ চরম দুর্ভোগ পোহালেও তাদের টিকির সন্ধান মিলছে না। সমস্যা সমাধানে এগিয়ে আসছে না কেউ। এ ব্যাপারে আদমদীঘি উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনা বিষয়ে উপজেলা পরিষদ এবং প্রশাসন অবগত। তহবিল প্রাপ্তি সাপেক্ষে সমস্যার সমাধান করা হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়