শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আজ কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী [২]তার কন্যা সুলতানা কামাল জানালেন, মায়ের উৎসাহে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম

দেবদুলাল মুন্না:[২] কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বলেছেন, সুফিয়া কামাল ছিলেন গণতান্ত্রিক, প্রগতিশীল এবং নারীমুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ। সুলতানা কামাল বলেন, আমরা ঢাকায় প্রথম যে এলাকায় বাস করি সেটি ছিল টিকাটুলী। এরই একটি অংশ তারাবাগে ছিল আমাদের বাড়ি। ওই পাড়ায় সবার জীবনযাত্রা ছিলো প্রায় একই রকম। মূল্যবোধের কাঠামো ছিল অভিন্ন। ফলে সবার মাঝে ছিলো শক্তিশালী বন্ধন। আমাদের প্রতিবেশি ছিলেন আফসান চৌধুরী, প্রয়াত চিত্রনায়ক বুলবুল আহমেদ। আমার মা যেন ছিলেন সবার অভিভাবক।

[৩] সুলতানা কামাল জানান, মা বেগম সুফিয়া কামালের সংগ্রামী কর্মকাণ্ডের কারণে ঢাকায় আমাদের বাড়িটি মুক্তিযুদ্ধের সংগঠকদের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিলো। ফলে সেখানে অস্ত্রশস্ত্র কিংবা মুক্তিযোদ্ধাদের লুকিয়ে রাখা, আশ্রয় দেয়া, অর্থ সংগ্রহ ও সংরক্ষণ, মুক্তিযোদ্ধাদের সীমান্ত পারাপার কিংবা নিরাপদ জায়গায় পৌঁছে দেয়ার কাজগুলোও সেই বাড়ি থেকেই করা হচ্ছিলো।

[৪] তিনি বলেন, আমি এবং আমার বোন সাইদা কামাল আগরতলা গিয়ে চিকিৎসা সেবায় যোগ দেয়ার পর থেকে আরো অনেক মেয়ে এসে যুক্ত হলো। ফলে মেয়েদের জন্য মুক্তিযুদ্ধে যোগ দেয়ার আরেকটা পথ খুলে গেলো। এসবই সম্ভব হয়েছিলো আমার মায়ের অনুপ্রেরণায়।

[৫] কবি সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০ নভেম্বর শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ২৮ নভেম্বর তার ইচ্ছানুযায়ী তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ