শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৪:৩৪ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলিদের বিপদে ফেলতে পেস সহায়ক উইকেট বানাক অস্ট্রেলিয়া, বলছেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : [২] ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে পিচ নির্ণায়ক হয়ে দাঁড়াবে বলে মত প্রাক্তন পাকিস্তান পেসার শোয়েব আখতারের। অস্ট্রেলিয়ার পিচ সাধারণত পেস সহায়ক হয়, তার সঙ্গে থাকে বাউন্সও। যদিও শেষ দু’এক বছরে তেমন দেখা যাচ্ছে না, যা প্রতিপক্ষের সুবিধা করে দিচ্ছে বলে দাবি করেন শোয়েব।

[৩] তিনি বলেন, বিদেশের মাটিতে বেশ কিছু ইনিংস লাগে নিজেকে পুরোপুরি মেলে ধরার জন্য। শুরু থেকেই ব্যাটসম্যান ড্রাইভ করতে পারবে না। কেমন পিচ তৈরি করে অস্ট্রেলিয়া সেই দিকে তাকিয়ে থাকব। অস্ট্রেলিয়া আক্রমণ করবে সেটা ঠিক, সহজ হবে না ড্রাইভ করা।’ এরপরই যোগ করেন, অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক যেমন বিপক্ষ টিমকে বিপদে ফেলতে পারে, তেমনই বিপদে ফেলতে পারে ব্যাটসম্যানের শরীরকেও।

[৪] তার মতে, গত অস্ট্রেলিয়া সফরে ভারতের টেস্ট সিরিজ জেতার অন্যতম কারণ ছিল পিচ। বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়া ব্যাটিং লাইন আপকে ভুগিয়েছিল ভারতীয় বোলাররা। এবার তাই অস্ট্রেলিয়ার কঠিন পিচ তৈরি করার দিকে নজর দেওয়া উচিত বলে মত প্রাক্তন পাক পেসারের। এমন পিচ যা পেস সহায়ক হবে এবং বাউন্স থাকবে। যাতে বিরাটসহ ভারতীয় ব্যাটিং লাইন আপকে বিপদে ফেলতে পারে অসি পেসাররা।

[৫] টেস্ট সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। তার আগে ২৭ নভেম্বর থেকে শুরু হবে একদিনের সিরিজ। তারপর দুই দলের মধ্যে খেলা হবে টি- টোয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর থাকবেন না বিরাট কোহলি। ভারতের সেরা ব্যাটসম্যান না থাকায় যে অস্ট্রেলিয়ার সুবিধা হবে তা বলাই বাহুল্য।- জি নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়