শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রেজাউল করিম: [২] সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছে। গুরুতর আহত ফরহাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৩] বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার বয়রাবাড়ী এমপির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

[৪] নিহতেরা হলেন বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে হযরত আলী (২৭), একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে সবুজ (২৮)।

[৫] বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, রাতে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হিয়া পরিবহনের রোগি বহনকারী একটি একটি বাস সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে যাচ্ছিলো। বাসটি বয়রাবাড়ী এমপির মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়। এঘটনায় বাসের চালক ও হেলপাড় পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ