শিরোনাম
◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট কেনার সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট: সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) দরপত্র ছাড়াই ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট বুকলেট কেনার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ৪০ লাখ লেমিনেশন ফয়েলও কেনা হবে। বাংলা ট্রিবিউন

বুধবার (১৮ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সুরক্ষা ও সেবা বিভাগের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের জন্য ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বুকলেট এবং ৪০ লাখ লেমিনেশন ফয়েল সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, করোনা মহামারির কারণে পাসপোর্টের চাহিদা কমেছে। কেন দরপত্র ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে পাসপোর্ট কেনা হচ্ছে জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, ‘ডিমান্ডের বিপরীতে একটা ক্যালকুলেশন করে এটা কেনার জন্য বলা হচ্ছে। আমাদের এখানে ই-পাসপোর্ট চালু করা হয়েছিল। ই-পাসপোর্ট যদি পুরোপুরি চালু করা যেতো তাহলে হয়তো বা এই পাসপোর্টের প্রয়োজন হতো না।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়