শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় জনসভা ও লাল পতকার মিছিল

রফিকুল ইসলাম : [২] রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৩তম মৃত্যুবার্ষিকী ও বাসদ মার্কসবাদীর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদীর উদ্যোগে গতকাল বুধবার গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে একটি লাল পতাকা মিছিল বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

[৩] বক্তারা বলেন, মানব সমাজে যখন থেকে বৈষম্য শুরু হলো, সমাজ ধনী-গরীবে বিভক্ত হলো, তখন থেকেই সকল প্রকার শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষ স্বপ্ন দেখেছে, লড়াই করেছে। এ থেকে মুক্তির বিজ্ঞানসম্মত রাস্তা দেখিয়েছিলেন মহামতি কাল মার্কস। কার্ল মার্কসের তত্ত্বকে বাস্তবে রূপ দিয়ে পৃথিবীর বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন মহান লেনিন ১০৩ বছর আগে। এই বিপ্লব মানুষের অর্থনৈতিক, মানবিক, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করেছিল। আজকে আমরা মার্কসবাদ-লেনিনবাদ-কমরেড শিবদাস ঘোষের শিক্ষার ভিত্তিতে বাংলাদেশের মাটিতেও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর নেতৃত্বে শোষণমুক্তির সেই লড়াই করছি।

[৪] বক্তারা আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি, জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতাও নেই। করোনা মহামারিতে যেখানে মানুষের চাকরি নেই, সেখানে রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করে দিয়ে সরকার প্রায় ৫০ হাজার শ্রমিককে এক ধাক্কায় পথে বসিয়েছে। করোনার এই সময়ে সধারণ মানুষের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছিল, তার একটা বড় অংশ লুটপাট করেছে। সংক্রমণের যে সময়ে খুব বেশি বেশি টেস্ট করানোর কথা ছিল, সেখানে সরকার টেস্টের উপর ফি আরোপ করে মানুষকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যখন মানুষ থাকে না, তখন যে কোনো দেশের শাসক শ্রেণিই এই রকম জনবিরোধী কাজ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়