শিরোনাম
◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাধুরীর সঙ্গে সম্পর্ক ভাঙে যে কারণে অজয় জাদেজার

বিনোদন ডেস্ক: কেরিয়ারের সেরা ছন্দে থাকা ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার অজয় জাদেজার সঙ্গে জড়িয়েছিল মাধুরী দিক্ষীতের নাম।

বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক নতুন কিছু নয়। মনসুর আলি খান পতৌদি–শর্মিলা, মহম্মদ আজহারউদ্দিন–সঙ্গীতা বিজলানি থেকে অধুনা বিরাট কোহলি–অনুষ্কা শর্মা। তালিকাটা বেশ লম্বা।

৯০ এর ঘটনা। একটি পত্রিকার ফোটোশ্যুট ঘিরে দু’জনের প্রেমের গুঞ্জন শোনা যায় প্রথম। জানা গিয়েছিল, অজয় জাদেজার খেলারও ভক্ত ছিলেন মাধুরী। তার আগে অবশ্য অনিল কাপুর, সঞ্জয় দত্তের সঙ্গেও মাধুরীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।

ভারতীয় দলের সহ–অধিনায়ক থাকাকালীনই মাধুরীর সঙ্গে সম্পর্কে জড়ান জাদেজা। এমনকি জাদেজার অনুরোধে মাধুরী নাকি হিন্দি ছবিতে তাঁর অভিনয়েরও ব্যবস্থা করে দেন। কিন্তু সে সময় হঠাৎই জাদেজার ব্যাটে রানের খরা দেখা দেয়। কেরিয়ারের ব্যাডপ্যাচের মধ্যে জাদেজা আর বলিউড অভিযানে রাজি হননি। সে শখ অবশ্য পরে পূর্ণ করে নিয়েছিলেন তিনি। তবে জাদেজার পরিবার শুরু থেকেই এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। রাজ পরিবারের ছেলে জাদেজার সঙ্গে মধ্যবিত্ত ব্রাক্ষ্মণ পরিবারের মেয়ে মাধুরীর বিয়েতে আপত্তি ছিল পরিবারের। বলিউড নায়িকার সঙ্গে ছেলের সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেননি তাঁরা।

জাদেজার ক্রিকেট জীবন সংক্ষিপ্ত হয়ে যায় নিষেধাজ্ঞার কোপে। ম্যাচ গড়াপেটার অভিযোগে অভিযুক্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ২০০০ সালে ৫ বছরের জন্য তিনি নির্বাসিত হন সব ধরনের ক্রিকেট থেকে। পারিবারিক আপত্তি ও ম্যাচ গড়াপেটার অভিযুক্ত থাকার কারণেই ৯৯ সালে সম্পর্ক ভেঙে যায় মাধুরী–জাদেজার। মাধুরীর পরিবারও এরপর জাদেজার সঙ্গে সম্পর্ক রাখায় আপত্তি করতে থাকে। এরপরই আমেরিকা চলে যান মাধুরী। আলাপ হয় চিকিৎসক শ্রীরাম নেনের সঙ্গে। তাঁকেই বিয়ে করেন মাধুরী। আর ২০০১ সালের ৩০ মার্চ জাদেজা করেন অদিতি জেটলিকে। ভরতনাট্যম শিল্পী অদিতি রাজনীতিক জয়া জেটলির মেয়ে। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়