শিরোনাম
◈ আজ থেকে পুনরায় শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ◈ জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ, অল্পের জন্য রক্ষা পেলেন সদস্যরা ◈ ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া, জানালেন প্রেসিডেন্ট আল-শারা ◈ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দে যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনা, প্রস্তুত স্পেশাল ফোর্স ◈ গ্যাস সংকটে বন্ধের মুখে কারখানা: রফতানি ও কর্মসংস্থানে চরম বিপর্যয়ের আশঙ্কা ◈ এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় পাকিস্তানের মানুষ ◈ এমপি নজরুলকে ঘিরে চাঞ্চল্য, ড্রাইভারের বয়ানে উঠে এলো নানা অভিযোগ ◈ ভূমি কর্মকর্তা ঘুষ নেওয়ার সময় বললেন—কপাল ভালো ৪০তম বিসিএসে উনি ক্যাডার, আমি নন-ক্যাডার (ভিডিও) ◈ ইরান যুদ্ধে ‘আটকে’ ট্রাম্প, তিন বিকল্পেই সংকট: নিউইয়র্ক টাইমস ◈ পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাহুলের পথে কাঁটা হবেন না, তাই মনমোহনকে প্রধানমন্ত্রী করেন সোনিয়া: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক:  ছেলে রাহুল গান্ধীর রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিতই থাকবে৷ সেই কারণেই মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করেছিলেন সোনিয়া গান্ধী৷ নিজের বই "আ প্রমিসড ল্যান্ড"- এ এমনই দাবি করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷

প্রেসিডেন্ট থাকাকালীন যে যে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ হয়েছে, তাঁদের সম্পর্কে নিজের অভিমত এই বইতে তুলে ধরেছেন বারাক ওবামা৷ আর সেখানেই সোনিয়া, রাহুল গান্ধী, মনমোহন সিং-দের নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট৷
ওবামা তার গ্রন্থে জানান, মনমোহনের নির্বাচনের আরও দু’টি কারণ ছিল। তিনি শিখ এবং জাতীয় রাজনীতিতে তার তেমন ভিত্তি ছিল না। তবে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পাণ্ডিত্য আর সৌজন্যবোধ যে তাকে চমকে দিয়েছিল, সে কথা স্বীকার করেছেন ওবামা। লিখেছেন এমন পাণ্ডিত্য আর সৌজন্যবোধ সচরাচর দেখা যায় না।

মনমোহন সিং-এর বাড়িতে একটি নৈশভোজের কথাও উল্লেখ করেছেন বারাক ওবামা৷ সেখানে সোনিয়া এবং রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন৷ মনমোহন সিং প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর রাহুলকেই সেই পদে বসানো হয় কি না, তা নিয়েও সেই সময় তাঁর মনে কৌতূহল সৃষ্টি হয়েছিল বলে নিজের বইয়ে স্বীকার করে নিয়েছেন ওবামা৷

মনমোহনের প্রশংসা করতে গিয়ে ওবামা আরও লিখেছেন, ২০০৯ সালে মুম্বই হামলার পরে পাকিস্তানে পাল্টা হামলার একাধিক প্রস্তাব পেলেও সংযম দেখিয়েছিলেন মনমোহন৷ কারণ তিনি বিশ্বাস করতেন, দেশে মুসলিম বিরোধী আবেগকে প্রশয় দিলে আসলে বিজেপি-রই সুবিধে হবে৷ হিংসা, দুর্নীতির রাজনীতি, ধর্মীয় অসহিষ্ণুতা কীভাবে ভারতের মতো শক্তিশালী গণতন্ত্রের দেশে স্থায়ীভাবে থেকে গিয়েছে তা নিয়েও গভীর বিস্ময় প্রকাশ করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ওবামা। somoyerkonthosor.com

  • সর্বশেষ
  • জনপ্রিয়