শিরোনাম
◈ চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলীতে নদীতে পড়ে গেল ট্রাক ◈ মগবাজারের বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন ◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্যাতন করে ছাত্রদলকে দমিয়ে রাখা যাবে না: শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক

জাবি প্রতিনিধি: [২] ভোট ডাকাতির প্রতিবাদ ও নেতা-কর্মীদের নামে করা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই গ্রুপ।

[৩] বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকতের নেতৃত্বে জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

[৪] অপরদিকে সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রদলের আরেক গ্রুপ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে একই দাবিতে বিক্ষোভ মিছিল করে।

[৫] মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, ‘এই অবৈধ সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য শুধুমাত্র ভোট ডাকাতি করেই ক্ষান্ত হয়নি। তারা নিজের লোক দিয়ে গাড়ী পুড়িয়ে আমাদের নেতাকর্মীদের নামে মামলা করেছে। তারা গুম - খুন, মামলা-হামলা, জুলুম নির্যাতন করে বিরোধী মতকে দাবিয়ে রাখার মাধ্যমে ক্ষমতায় টিকিয়ে থাকতে চায়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিতে চাই, গুম, খুন, মামলা- হামলা, নির্যাতন করে ছাত্রদলকে দমিয়ে রাখা যাবে না। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়