শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালাল বিমানবন্দরে সোয়া ৫ কো‌টি টাকার স্বর্ণ উদ্ধার, যাত্রী আটক

সুজন কৈরী: হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দর থে‌কে ৫ কো‌টি ১৭ লাখ ৫০ হাজার টাকা সমমূ‌ল্যের ৬ কে‌জি ৯০০ গ্রাম ওজ‌নের ৬০টি স্বর্ণবার উদ্ধার ক‌রে‌ছে ঢাকা কাস্টমস হাউস। আটক করা হ‌য়ে‌ছে দুবাই ফেরত একজন যাত্রী‌কে।
বুধবার সকা‌লে স্বণর্গু‌লো উদ্ধার ক‌রে ঢাকা কাস্টমসের প্রি‌ভে‌ন্টিভ টিম।

কাস্টমস হাউস জা‌নি‌য়ে‌ছে, স্বর্ণ চোরাচালা‌নের গোপন ত‌থ্যে কাস্টম হাউসের ঢাকার প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নি‌য়ে নজরদারী করতে থাকে। সকাল ৮টা ২০মি‌নি‌টে দুবাই থেকে আগত ফ্লাইট নং-ই‌কে-৫৮২ এর মাধ্যমে আসা যাত্রীর কাছ থেকে লুকানো অবস্হায় ৬০টি স্বর্ণবার পাওয়া যায়। স্বর্ণগু‌লোর মোট ওজন ৬ কে‌জি ৯০০ গ্রাম।আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭লাখ ৫০হাজার টাকা।

উদ্ধার হওয়া স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে কাস্টমস হাউস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়