শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ১লাখ ৩০হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

ফরহাদ আমিন: [২] মঙ্গলবার ভোররাতে হ্নীলা ইউনিয়নের লেদা নাফ নদীর তীর সংলগ্ন লবণ মাঠ এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক হলেন,মিয়ানমার আকিয়াব জেলার বুচিধং থানার ছেরুহা এলাকার ইমান হোছনের ছেলে মো. হার বশর (২০)।

[৩] এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি বলেন,লেদা বিআরএম-১০ হতে ১.৫কিলোমিটার উত্তর পূর্ব দিকে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচার হবে।এমন তথ্যের ভিত্তিতে লেদা বিওপি একটি বিশেষ টহলদল উক্ত এলাকা অবস্থান নেয়।

[৪] কিছুক্ষণ পর একজন ব্যক্তি নাফনদী সাতাঁর কেটে লবণ মাঠ দিয়ে একটি প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে আসতে দেখে সন্দেহ হওয়ায় টহলদল তাকে থামার জন্য নির্দেশ দেন।টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই সেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে তার পিছু ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। পরে ধৃতের সাথে থাকা বস্তা তল্লাশী করে১লাখ৩০হাজার ইয়াবা পাওয়া যায়।ইয়াবার আনুমানিক মূল্য৩কোটি ৯০লাখ টাকা।

[৫] তিনি আরো বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়