শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বনভূমির অবৈধ দখল উচ্ছেদে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার

আনিস তপন: [২] মঙ্গলবার আগারগাঁওয়ের বন অধিদপ্তরে ‌‘বনভূমির মালিকানা সংরক্ষণে সঠিকভাবে বনভূমি রেকর্ডভুক্তির বিষয়ে করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এ কথা বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান।কর্মশালার আয়োজন করে বন অধিদপ্তর।

[৩] প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, অবৈধ দখলদারা ভূয়া কাগজপত্র তৈরি করে তাদের নামে বনভূমি রেকর্ডভুক্ত করার অপচেষ্টা করেন। তাই জমি সরকারের দখলে রাখার অন্যতম উপায় সঠিকভাবে রেকর্ডভুক্ত করা৷ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি বনভূমি বন হিসেবে রেকর্ডভুক্ত করার ব্যবস্থা নিতে কর্মশালায় উপস্থিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং বন অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

[৪] জিয়াউল হাসান বলেন, সরকারি সম্পত্তি বেআইনিভাবে অবৈধ দখলদারদের কাছে থাকতে পারে না।

দিনব্যাপী এ কর্মশালায় কয়েকটি অধিবেশনে সঠিকভাবে বনভূমি রেকর্ডভুক্তির লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়