শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপন ব্যালটে ৩ দফা ভোটে আইসিসির চেয়ারম্যান নির্বাচন হবে

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পরবর্তী চেয়ারম্যান নির্বাচনে হতে পারে তিন দফা ভোট। সোমবার (১৬ নভেম্বর) আইসিসির চূড়ান্ত ত্রৈমাসিক সভায় এই মূল্যবান পদটির জন্য যোগ্য প্রার্থী নির্বাচন প্রক্রিয়া নির্ধারণ করেছে আইসিসি। ভোট গ্রহণ প্রক্রিয়াটি গোপন ব্যালটের মাধ্যমে নেওয়া হবে। যেখানে সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তিনবার ভোট হওয়ার।

[৩] বর্তমান অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ইমরান খাজা ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বারক্লের মধ্যে হবে ভোট। চেয়ারম্যান নির্বাচনে গ্রহণ করা হবে মোট ১৬টি ভোট। আইসিসির পূর্ণাঙ্গ ১২ দেশের ক্রিকেট বোর্ডের প্রধান, সহযোগী সদস্য দেশগুলোর তিন প্রতিনিধি এবং স্বতন্ত্র নারী পরিচালক ইন্দ্রা নুয়ি দেবেন এই ১৬ ভোট।

[৪] যেহেতু বর্তমানে চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ইমরান খাজা, তাই তিনি ভোট দিতে পারবেন না। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে বারক্লের থাকবে ভোটাধিকার। এই নির্বাচনে স্রেফ সংখ্যাগরিষ্ঠতা পেলেই হবে না। জয়ী প্রার্থীকে পেতে হবে দুই-তৃতীয়াংশ তথা ন্যুনতম ১১টি ভোট। যদি দুই প্রার্থীর কেউই ১১ ভোট না পান, তাহলে আগামী সপ্তাহের শুরুর দিকে দ্বিতীয় দফায় হবে ভোটিং।

[৫] সেখানেও যদি বিজয়ী না পাওয়া যায় তাহলে শেষবারের মতো আরেকবার ভোট দেবেন সবাই। এরপরেও যদি কেউ দুই-তৃতীয়াংশ না পান তাহলে একটা নির্ধারিত সময়ের জন্য ইমরান খাজাই বসবেন আইসিসি প্রধানের চেয়ারে।

[৬] আইসিসি চেয়ারম্যান নির্বাচনের এ ভোটিং হবে ইলেক্ট্ররাল ভোটিং সিস্টেমে। চেয়ারম্যান হওয়ার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করলেও শেষপর্যন্ত এটি নেমে এসেছে ইমরান খাজা ও গ্রেগ বারক্লের মধ্যে। আগামী ২ ডিসেম্বরের মধ্যে নতুন চেয়ারম্যানের নাম প্রকাশ করতে হবে আইসিসিকে।- জি নিউজ/ সংবাদপ্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়