শিরোনাম
◈ খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ◈ অটোমোবাইল, সেমিকন্ডাক্টর ও জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ লালমনিরহাটের সীমান্তে বিজিবির থার্মাল ক্যামেরা ও ড্রোনে ধরা পড়ল বাঘ (ভিডিও) ◈ বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর ◈ আপনারা পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করিয়েন না, নিজেরাও ব্ল্যাকমেইল হইয়েন না: আইজিপি (ভিডিও) ◈ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: প্রার্থী ঘোষণা করেছে বিএনপি ◈ অতিরিক্ত আহরণ ও দূষণে চাপে সামুদ্রিক মৎস্যসম্পদ, পাঁচ বছরে কমেছে মাছ ধরা ১৬.৫৭ শতাংশ ◈ ২ হাজার কোটি টাকার হাতিরঝিলে অসহনীয় দুর্গন্ধ, দূষণ নিয়ে রাজউক-ওয়াসার পাল্টাপাল্টি দোষারোপ ◈ হুমকি দিয়ে ইরানে হামলা থেকে আবারও পিছু হটলেন ট্রাম্প ◈ নির্বাচনের আগে এআই দিয়ে পরমাণু বিস্ফোরণের ছবি পোস্ট, নেতানিয়াহুকে ঘিরে বিতর্ক

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন কার্যদিবসে রায় ঘোষণা, মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় মাত্র তিন কার্যদিবসে মাদ্রাসা সুপার আব্দুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর)  দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় দেন। এসময় এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের জেল দেয়া হয়েছে।

গত ৩ ও ৪ অক্টোবর ১৩ বছরের এক ছাত্রীকে দুই দফায় ধর্ষণ করে মাদ্রাসার সুপার আব্দুল কাদের। ঘটনার পর ছাত্রীর বাবা মামলা করলে মাদ্রাসা সুপার আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। মাত্র সাতদিনে ১৩ অক্টোবর আদালতে চার্জশীট দেয়ার পর আজ এ রায় ঘোষণা করা হয় ।

  • সর্বশেষ