শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনায় আক্রান্ত নায়ক ফারুক হাসপাতালে

বিনোদন ডেস্ক : [২]আজ সোমবার সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের ভাতিজি আসমা পাঠান রূম্পা স্ত্রী আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩]তিনি বলেন, সম্প্রতি চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ফারুক৷ কয়েকদিন ভালো ছিলেন। কিন্তু হঠাৎ তার শরীর খারাপ হলে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে গতকাল রোববার তার রিপোর্ট পজিটিভ এসেছে।

ফারুকের স্ত্রী ফারহানা ফারুকেরও করোনা টেস্ট করা হলে আজ রিপোর্ট এসেছে তিনি কোভিড-১৯ নেগেটিভ।

রূম্পা বলেন, 'চাচার শারীরিক অবস্থা ভালোই আছে। তার শরীরে অন্যান্য জটিলতা থাকায় বাড়তি সতর্কতা হিসেবে আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি চিকিৎসকদের পরামর্শে। সবার কাছে দোয়া চাই চাচার জন্য।' জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়