শিরোনাম
◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০১:১৪ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে বৃক্ষরোপণ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

মনিরুল ইসলাম : [২] স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মুজিববর্ষ-২০২০ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে সোমবার বৃক্ষের চারা রোপণ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি এবং এম এ মতিন এমপি।

[৩] বৃক্ষ রোপণ শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেন, মুজিববর্ষে সিদ্ধান্ত হয়েছে আমরা সারা দেশে এককোটি গাছ লাগাবো। তাছাড়া আমরা জানি গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত জরুরি।

[৪] তিনি বলেন, প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই গাছ লাগানোর জন্য ব্যবস্থা নিয়েছেন। স্কুল, কলেজসহ ছাত্রছাত্রীদের লক্ষ লক্ষ গাছ দেয়া হয়েছে লাগানোর জন্য। এছাড়া, দেশের পরিবেশ রক্ষার জন্য বৃক্ষের যে স্বল্পতা রয়েছে সেটা পূরণের জন্য মুজিবশতবর্ষে বৃক্ষরোপণের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে স্মরণ এবং পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে বলে আমি মনে করি।

[৫] এম এ মতিন এমপি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজকে সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ একটি বিরল ও গৌরবের বিষয় ।

[৬] মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে ৩৫০ থেকে ৫০০ টি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে গত ২৬ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়