শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেমিকা ক্যারি স্যামন্ডকে নিয়ে বরিস জনসনের ডাউনিং স্ট্রিটে বেঁধেছে গোলযোগ

লিহান লিমা: [২] ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের জ্যেষ্ঠ পরামর্শক ও যোগাযোগ বিষয়ক প্রধান লি কেইন বুধবার রাতে পদত্যাগ করার ঘোষণা দেন। জনসনের প্রেমিকা ক্যারি স্যামন্ডসহ অন্যান্য মন্ত্রী ও পরামর্শকরা নাকি তার চিফ অব স্টাফ এর পদন্নোতিতে বাধ সেঁধেছিলেন। ক্যারি স্যামন্ডের মতে লি কেইনের পরামর্শগুলো কোনো কাজের না। দ্য গার্ডিয়ান/ডেইলি মেইল

[৩]বরিসের আরেক সহযোগি ও পরামর্শক ডমিনিক কুমিংসও জানিয়েছেন তিনি ডাউনিং স্ট্রিট থেকে সরে যেতে পারেন। কুমিংসের পদত্যাগের খবর জনসনের কাছের অন্যান্যদের ওপর পদত্যাগের আশঙ্কা তৈরি করেছে। কেইনের বন্ধু ও ইউরোপিয় ইউনিয়নে ব্রেক্সিট নিয়ে ব্রিটেনের প্রধান সমঝোতাকারী ডেভিড ফ্রস্টও নাকি সরে যাওয়ার কথা ভাবছেন।

[৪] তবে ডাউনিং স্ট্রিটে ক্ষমতার এই গোলযোগ ভাবাচ্ছে না টোরি এমপিদের । তারা পদত্যাগের এই হিড়িককে উৎসব হিসেবেই নিয়েছেন। কারণ অনেক রক্ষণশীল এমপিদের ধারণা এই পরামর্শকরা করোনা ভাইরাস মোকাবেলা সহ অন্যান্য ইস্যুতে বরিসকে ভুল পরামর্শ দিয়েছেন। যার ফলে এমপিদের সঙ্গে ১০নংয়ের দুরুত্ব তৈরি হয়েছে। টোরি এমপিরা গত কয়েক মাসে বরিসের খারাপ পরিচালনার জন্য তার পরামর্শকদের দায়ী করছেন।

[৫] টোরি বেকবেঞ্চ ১৯২২ কমিটির ভাইস- চেয়ার স্যার চালর্স ওয়াকার বিবিসিকে বলেন, ‘এটি খুবই ভালো খবর। এটি জনসনের জন্য নতুন চিফ অব স্টাফ নিয়োগ করে পার্লামেন্টারি পার্টির সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার অন্যতম সুযোগ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়