শিরোনাম
◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে হামলার আশঙ্কা: নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র ◈ ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার ভাইরাল ভিডিওটি ভুয়া ◈ নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার ◈ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেফতারের দাবি সঠিক নয় ◈ ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীর হাবিবুর রহমান: রাজনীতিটা এতো সস্তা হয়ে গেছে যে, যেখানে জাতীয় বীর, আদর্শিক লড়াকু নেতারা কোথাও নেই

পীর হাবিবুর রহমান: রাজনীতিটা এতো সস্তা হয়ে গেছে যে, যেখানে জাতীয় বীর, আদর্শিক লড়াকু নেতারা কোথাও নেই, সেখানে অনেক অযোগ্যের কপালে পদবি, সংসদ, কেবিনেটে জায়গা জুটে! রাজনীতিতে এখন সংগঠক বীরত্ব আর্দশের পথ নয়, বায়ান্নো বাজার তেপ্পান্ন গলির পথটাই আসল। যার যা খুশি তা হতে চায়। সময়টা এখন তাদের। এ রাজনীতি আমাদের অচেনা। নষ্টরা দিনদিন সব জায়গা দখল করে নিলো অনেক নরনারীর সংসদে আসাটাও রহস্যময়। একদিন আমলনামা লেখা হবে নিশ্চয়ই। মাঠে নেই, সংগ্রামে নেই, অতীত বীরত্বের নেই, কতোজনের আছে কদর্য কুৎসিত অভিযোগ। তবু কাদের পদধূলি নিয়ে বা অন্যভাবে খুশি করে আজ কর্মী মানুষ মানুক বা না মানুক তারাই নেতা, তারাই এমপি।
কী বীরত্ব সংগ্রাম আর আদর্শিক রাজনীতির সংগ্রামের সাধনা এ দেশ। এমনটি কি হবার কথা ছিলো? একেক এলাকায় জনপ্রিয়, কর্মীবান্ধব সংগঠকরা নেই দলে! এই ব্যবস্থা স্বপ্নের মৃত্যু ঘটিয়ে সীমাহীন লোভের জন্ম দিয়েছে। দিয়েছে কর্মী তৈরি করে সংগঠক থেকে নেতৃত্বে ওঠে আসার পথটা ঘুরিয়ে। রাজনৈতিক ব্যবস্থা ভঙ্গুর করেছে। আদর্শহীন নেতৃত্ব ও রাজনীতি সমাজের কল্যাণ আনে না, অশুভ, অসুস্থ ধারার জন্ম দেয়। দলকে গণবিচ্ছিন্ন করে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়