শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় মাসের অন্তঃসত্ত্বা কারিনা, ‘বিশেষ’ কিছু উপভোগ করলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : শীঘ্রই দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন কারিনা কাপুর খান। ‘লাল সিং চাড্ডা’র শুটিং থেকে আপাতত কিছুটা বিরতি নিয়েছেন অন্তঃসত্ত্বা কারিনা। এরই মাঝে মা ববিতা কাপুরের সঙ্গে সময় কাটাতে দেখা গেলো বেবোকে।

অন্তঃসত্ত্বা কারিনাকে কপালে মালিশ করে দিতে দেখা গেল ববিতা কাপুরকে। বেবোকেও মনের আনন্দে মায়ের আদরও লুফে নিতে দেখা গেল। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশানে লিখেছেন, মায়ের হাতের মালিশ। ১০০ শতাংশ ভালোবাসার বিষয়টা বোঝাতে কিছু ইমোজি ব্যবহার করেছেন।

কারিনা কাপুর খান এই মুহূর্ত ৬ মাসের অন্তঃসত্ত্বা। কারিনা-সাইফ এ বছরের আগস্টে দ্বিতীয়বার বাবা-মা হতে চলার কথা ঘোষণা করেন। তারা বলেন, আমাদের পরিবারের দ্বিতীয় সদস্য আসার কথা ঘোষণা করতে পেরে আমরা খুবই খুশি। আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ তাদের সমস্ত ভালবাসা এবং পাশে থাকার জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়