শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি ব্যাংক নোটে কাশ্মির স্বাধীন রাষ্ট্র; ক্ষুব্ধ ভারত-পাকিস্তান

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক একটি নতুন নোট ছেপেছে যার কারণে ভারত ও পাকিস্তান খুবই ক্ষুব্ধ হয়েছে। ভারত ও পাকিস্তান থেকে কাশ্মিরকে সম্পূর্ণভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে ওই নোটে।

শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক ওই নোট ছেপেছে এবং গত সপ্তাহে তা অবমুক্ত করা হয়। জি-২০ শীর্ষ সম্মেলন এবার সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে। সৌদি আরবের সভাপতিত্বকে স্মরণীয় করে রাখতে দেশটির অর্থ বিভাগ এই উদ্যোগ নিয়েছে।

নতুন নোটের একদিকে আছে রাজা সালমানের ছবি এবং জি-২০ সম্মেলনের লোগো আর অন্যদিকে বিশ্ব মানচিত্র রয়েছে। এই মানচিত্রে কাশ্মিরকে সম্পূর্ণভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি গিলগিট-বালতিস্তান ও আযাদ কাশ্মিরকে পাকিস্তান থেকে আলাদা করে দেখানো হয়েছে।

এ বিষয়ে ভারত সরকারের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, সৌদি আরবের পক্ষ থেকে ছাপনো ব্যাংক নোট নিয়ে নয়াদিল্লি মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছে। এই উদ্বেগ জানানো হয়েছে ভারতে সৌদি দূতাবাস ও রিয়াদে ভারতীয় দূতাবাসের মাধ্যমে।

এদিকে, বিতর্কিত কাশ্মির অঞ্চলকে পাকিস্তানের মানচিত্র থেকে মুছে দেয়ার জন্য ইসলামাবাদের কর্মকর্তা দেশটির জন্য বড় রকমের অবজ্ঞা হিসেবে দেখছেন। সৌদি আরবকে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়