শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফকিরহাটে ২৯ কেজি গাঁজাসহ আটক ২

মো. সাগর মল্লিক: [২] বাগেরহাটের ফকিরহাটে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর উত্তর পাড়া নামক স্থানে একটি ট্রাকে তল্লাশি করে গাজাসহ মাদক ব্যবসায়ীদের আটক করে র‌্যাব সদস্যরা।

[৩] আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার কোতোয়ালী থানার দিঘন এলাকার মো. ফজলুর রহমান শাহার ছেলে ট্রাকচালক কামরুজ্জামান শাহা (৪৩) এবং পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ছোট সৌলা এলাকার মো. বাবুল তহসিলদারের ছেলে চালকের সহযোগী মো. রবিউল ইসলাম বায়েজিদ (২০)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।

[৪] র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মো. মাহবুব-উল-আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক তল্লাশি করে ২৯ কেজি গাঁজা পাওয়া যায়। ট্রাকের চালক ও চালকের সহযোগীকে আমরা আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় সোপর্দের প্রস্তুতি চলছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়