শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারী মোকাবিলায় ট্রাম্প ব্যর্থ, তাই ভোট দেন নতুনকে : দ্য ল্যানচেট

দেবদুলাল মুন্না: [২] বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন দ্য ল্যানচেট এবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে পরিবর্তনের পক্ষে ভোট দেয়ার জন্য মার্কিনিদের প্রতি আহ্বান জানিয়েছে। পরিবর্তনের পক্ষে ভোট দিতে বলা হলেও দ্য ল্যানচেট স্পষ্টভাবে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনকে সমর্থন দেয়ার কথা পরিষ্কার করেনি। এর আগে আরও কয়েকটি প্রথম সারির বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন একই রকম বক্তব্য দেয়ার পর সর্বশেষ একই রকম আবেদন করেছে বিজ্ঞান বিষয়ক জার্নাল দ্য ল্যানচেট। বার্তা সংস্থা এএফপি’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ফ্রান্স ২৪।

[৩] ল্যানচেট একটি সমালোচনামুলক সম্পাদকীয় প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সরকারের গৃহীত কর্মকাণ্ড করোনা ভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে বিপর্যয়ে ফেলেছে। এতে দেশের ক্ষয়িষ্ণু সামাজিক নিরাপত্তা, সরকারি খাতে আস্থায় চলমান ক্ষয়, ফেডারেল সরকারের দায়বদ্ধতা উবে যাওয়া এবং গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য বিষয়ক কাঠামোতে রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনে হস্তক্ষেপের কথা বলা হয়েছে।

[৪] ল্যানচেটের সম্পাদকীয়তে বলা হয়েছে, করোনায় এত মানুষের প্রাণহানীর পর এবং এখনও এতে ভুগছেন বিপুল পরিমাণ মানুষ- এমন এক অবস্থায় ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন মার্কিন ভোটারদের সামনে পরিবর্তনের একটি সুযোগ এনে দিয়েছে।

[৫] গত অক্টোবরে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন কোভিড-১৯ দমনে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা এবং মৃত্যুর মিছিল বন্ধে ব্যর্থতার জন্য ট্রাম্প প্রশাসনকে নিয়ে বিস্ময় প্রকাশ করে। কিন্তু তারা প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকেও স্পষ্টভাবে সমর্থন দেয় নি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়