শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে ইজিবাইক চালককে পিটিয়ে টাকা ছিনতাই, থানায় মামলা

ফিরোজ আহম্মেদ: [২] কালীগঞ্জে এক ইজিবাইক চালককে পিটিয়ে জখম করে টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তার ইজিবাইকটি ছিনিয়ে নেবার চেষ্টা চালালে পথচারী জনতার প্রতিরোধে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

[৩] স্থানীয়রা আহত চালক পৌর এলাকার হেলায় গ্রামের সুমন রহমান (২৫) কে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। শুক্রবার সকালে শহরের ফয়লা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনের নাম উল্লেখ করে থানাতে একটি অভিযোগ দায়ের হয়েছে।
[৪] মামলার বাদী ও আহত ইজিবাইক চালক সুমন জানায়, শুক্রবার সকাল ১০ টার দিকে ফয়লা দাসপাড়া মোড় থেকে যাত্রী সেজে ফয়লা গ্রামের শিপুল (৩৫) ও শাওন (২২) ইজিবাইকটি ভাড়া নেয়। ইজিবাইকটি মাষ্টারপাড়ার ভেতরে নিয়ে যাত্রীবেশি ওই দু’সন্ত্রাসী চালক সুমনের গলায় ছুরি ধরে তার পকেট থেকে ১২ শত টাকা ছিনিয়ে নেয়। এরপর লোহার রড় দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে ইজিবাইকটি ছিনিয়ে নেবার চেষ্টা চালায়।

[৫] এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে দুপুরের পর ওই দু’সন্ত্রাসীর নাম উল্লেখ করে থানাতে একটি অভিযোগ দায়ের করেছে।

[৬] উল্লেখ্য, গত ১ সপ্তাহ আগেও হেলায় গ্রামের আতিয়ার রহমান নামে আরো এক ইজিবাইক চালককে কুপিয়ে জখম করেছিল ওই সন্ত্রাসী চক্রের সদস্যরা।

[৭] এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসাস ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, তিনি বাইরে আছেন, থানায় এসে অভিযোগ দেখে ব্যবস্থা নিবেন বলে জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ