শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খোঁজ মিলেনি সাংবাদিক সরোয়ারের, সিইউজে’র বিক্ষোভ কর্মসূচী ঘোষণা

রাজু চৌধুরী: [২] নিখোঁজ হওয়া চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরওয়ারকে পুলিশের দ্রুত উদ্ধারের আশ্বাসের প্রেক্ষিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচী সাময়িক স্থগিত ঘোষণা করা হলেও তিনদিন অতিবাহিত হওয়ায় শনিবার থেকে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে।

[৩] সিইউজে সূত্রে জানা যায়, সাপ্তাহিক আজকের সুর্যোদয় পত্রিকার সাংবাদিক গোলাম সরওয়ার বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিখোঁজ হওয়ার পর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) শনিবার থেকে এ বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়। কিন্তু পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচী স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল, গোলাম সরওয়ার দ্রুত উদ্ধার না হলে কঠোর কর্মসূচী পালনের প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুর শুভসহ নেতৃবৃন্দ।

[৪] এদিকে গোলাম সরওয়ারকে উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রিয় নেতৃবৃন্দ শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দ্রুত উদ্ধার করতে চট্টগ্রামের নগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেন। এ নির্দেশনার পর পুলিশ তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানালেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন।

[৫] এছাড়া সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুর শুভ’র নেতৃত্বে নেতৃবৃন্দ শুক্রবার (৩০ অক্টোবর) সহকারি কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন এর সাথে দেখা করে দীর্ঘ আলোচনা করেন। তাকে দ্রুত উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টায় আছেন বলে সাংবাদিক নেতৃবৃন্দকে অবহিত করা হয়।

[৬] সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি অনিন্দ্য টিটো, সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, নির্বাহী সদস্য মুহাম্মদ মহররম হোসাইন, প্রতিনিধি ইউনিটের প্রধান সাইদুল ইসলাম, পূর্বদেশ ইউনিটের ডেপুটি প্রধান সাইমুন চুমুক, আজকের সূর্যোদয় পত্রিকার সহকারি সম্পাদক মোহাম্মদ জোবায়ের সিদ্দিকী, সিইউজের সদস্য বাচ্চু বড়ুয়া ও গোলাম শরীফ টিটো।

এদিকে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে ঘোষিত শনিবারের বিক্ষোভ সমাবেশের কর্মসূচী সাময়িক স্থগিত করা হলেও ৭২ ঘন্টা অতিবাহিত হওয়ার পর ও সাংবাদিক গোলাম সরোয়ার উদ্ধার না হওয়ায় শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৩টা থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী ঘোষণা করে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ