শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল ◈ এখন কোন পথে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? ◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০২:২৯ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮৮ তম ইউসিসিসি অনলাইন ব্লিট্জ টুর্নামেন্টে উতেন অপরাজিত চ্যাম্পিয়ন

রাহুল রাজ: [২] উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত ৮৮ তম ইউসিসিসি অনলাইন ব্লিট্জ টুর্নামেন্ট এ ৯ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট পেয়ে উতেন অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সমান খেলায় ৭ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে তুরস্কের হুসেইন ভারোল এরডেম রানারআপ, অনিকুজ্জামান অনু তৃতীয় এবং মাসুদ রানা চতুর্থ হন। মিজানুর রহমান তৃতীয়, সাজিদ বিন জাহিদ চতুর্থ এবং মামুন হোসেন পঞ্চম স্থান লাভ করেন।

[৩] ২৯ অক্টোবর, রবিবার রাত ৯:০০ টা থেকে লিচেস এ ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় ৭৯ জন দেশি-বিদেশি দাবাড়ু অংশগ্রহণ করেন। ৬.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে পঞ্চম ও ষষ্ঠ হয়েছেন যথাক্রমে মতিউর রহমান মামুন এবং রুবেল পারভেজ। ৬ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে সপ্তম থেকে একাদশ হন যথাক্রমে আজমাইন পারভেজ সায়র, শেখ রুমান-উর রশিদ, হাসান ইমাম, মুকিতুল ইসলাম রিপন এবং ইপ্সা আজাদ।

[৪] ৬ পয়েন্ট পেয়ে সম্মিলিত পয়েন্ট তালিকায় সপ্তম এবং অনূর্ধ্ব-১৬ দাবাড়ুদের মধ্যে প্রথম হন আজমাইন পারভেজ সায়র।
৩.৫ পয়েন্ট পেয়ে সম্মিলিত পয়েন্ট তালিকায় ৪২ তম এবং মেয়েদের মধ্যে প্রথম হন ঠাকুর জানিয়া হক।
- উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়