শিরোনাম
◈ রাজধানীতে আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ◈ অটোগ্যাসে বড় মূল্যবৃদ্ধি, লিটারে বাড়ল প্রায় ১১ টাকা ◈ আখতারুজ্জামানের জামিন নাকচ, আদালত প্রাঙ্গণে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ ◈ দিল্লিতে রিয়াজ-জয়শঙ্কর বৈঠক, অমীমাংসিত সংকট নিরসনে আলোচনায় জোর ◈ তৃণমূলের রাজ্যসভা আসনে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক ◈ ডেঙ্গুতে আরো ৬ প্রাণহানি, হাসপাতালে ২০৮৯ ◈ সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ইরান

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪ গুরুত্বপূর্ণ মার্কিন রাজ্যে ডেমোক্রেটদের সঙ্গে আগাম ভোটের ব্যবধান কমিয়ে আনতে শুরু করেছে রিপাবলিকানরা

আসিফুজ্জামান পৃথিল: [২] ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, নেভাদা ও আইওয়ায় এখন পর্যন্ত আগাম ভোট দিয়েছেন ১ কোটি ২০ লাখ ভোটার। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টকে নির্বাচিত করতে এই ভোট হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। বিশেষত ফ্লোরিডার ২৯টি ইলেক্টরাল ভোট পেতে একই সময়ে প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প ও বাইডেন। সিএনএন

[৩] ফ্লোরিডার পরই নর্থ ক্যারোলিনায় যাবেন ট্রাম্প। আর বাইডেন যাবেন আইওয়া ও নেভাদায়। ক্যাটালিস্ট এর দেয়া তথ্য বলছে, শুরুতে ডেমোক্রেট সমর্থক ভোটাররাই এসব রাজ্যে আগাম ভোট দিয়েছেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার আগেই সেই পার্থক্য কমিয়ে আনছেন রিপাবলিকান সমর্থকরা। ক্যাটালিস্ট

[৪] গত নির্বাচনে ফ্লোরিডায় মাত্র ১ শতাংশ ভোটে জিতেছিলেন ট্রাম্প। রাজ্যটি এবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দেশটিতে গতবারের চেয়ে আগাম ভোট বেড়েছে ২ শতাংশ। বিভিন্ন ডাটা ফার্মের মতে জো বাইডেনই পেয়েছেন বেশিরভাগ ভোট। তবে ট্রাম্পের ভোটও বাড়ছে।

[৫] গত নির্বাচনে নর্থ ক্যারোলিনাতে ৩ শতাংশ ভোটে জিতেছিলেন ট্রাম্প। কিন্তু এবার সেখানে এগিয়ে আছেন বাইডেন। আগের বার আইওয়াতে ৯ শতাংশ বেশি ভোট পেয়েছিলেন ট্রাম্প। কিন্তু এবার সেখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। গতবার মাত্র ২ শতাংশ ভোটে নেভাদায় হেরেছিলেন ট্রাম্প। এবারও সেখানে আগাম ভোট গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।

  • সর্বশেষ