শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদ রানা: ফ্রান্সের চার্চে তিন হত্যা, ইউরোপ থেকে ‘মুসলিম-এক্সপালশন’ কি আসন্ন?

মাসুদ রানা: সর্বশেষ বিশ্ব-সংবাদে জানা যায়, আজ সকালে ফ্রান্সের নিস শহরের একটি চার্চে "আল্লাহু আকবার" ধ্বনি দিয়ে ছুরি আক্রমণ চালিয়ে ৩ ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে এক ৭০ বছরে বয়স্ক এক বৃদ্ধার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে। আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

নিস শহরের মেয়র ইসলামো-ফ্যাশিজমকে দায়ী করে বিবৃতি দিয়েছেন, এবং বলেছেন, "ইসলামিক-ফ্যাশিবাদকে ধ্বংস করতে আমাদের দেশ আর শান্তির আইন নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। "

সন্দেহ নেই, আজকের ঘটনাটি ইউরোপে সাংঘাতিক অভিঘাতের সৃষ্টি করবে। এভাবে যদি চলতে থাকে, ইউরোপ থেকে মুসলিম বহিষ্কার (Muslim Expulsion) দাবী উঠতে পারে। তখন পরিস্থিতি সত্যিই সঙ্কটপূর্ণ হয়ে উঠতে পারে।

পরিস্থিতির আরও অবনতি হওয়ার আগে বিশ্ব-নেতৃবৃন্দকে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। মানব-সভ্যতার এই পর্যায়ে আরেকটি ক্রুসেইড বা ধর্মযুদ্ধ ঘটতে দেওয়া যাবে না।

সচেতন বিশ্ব-নাগরিক হিসেবে সবাইকে নিরপেক্ষভাবে বর্তমান সঙ্কটের নিরসনের পথ খুঁজতে হবে। আমাদেরকে যেমন মতপ্রকাশের স্বাধীনতার নামে অন্যের ধর্মানুভূতিকে আঘাত করার অপসংস্কৃতি পরিত্যাগ করতে হবে, বিপরীত দিকে আল্লাহ্‌র নামে নিরস্ত্র মানুষ হত্যা করা বন্ধ করতে হবে।

আমি ফ্রান্সের ইসলামোফিবিয়া এবং এর জের ধরে আজ নিসের চার্চে ৭০ বছরের বৃদ্ধার শিরোচ্ছেদ-সহ তিন ব্যক্তির নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

২৯/১০/২০২০
লণ্ডন, ইংল্যাণ্ড

ফেসবুক থেকে

  • সর্বশেষ