শিরোনাম
◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদ কামাল: চোখের চেয়ে কান বেশি প্রভাব বিস্তারকারী

মাসুদ কামাল: এবারের আইপিএল দেখছেন? ভারতের দলগুলো আরব আমিরাতে যেয়ে খেলছে।

খেলা দেখতে যেয়ে একটা বিষয় খেয়াল করলাম- দলের গোটা কয়েক কর্মকর্তা ছাড়া মাঠে আর কোন দর্শক নেই। গ্যালারী একেবারে দর্শকশূন্য। অথচ এরই মধ্যে যখন কেউ কোন ভালো শট মারছেন, ভালো বল করছেন, আউট হচ্ছেন- তখন টেলিভিশনে ভেসে আসছে দর্শকের উল্লাস ধ্বনি।

দর্শক নেই, তাহলে ধ্বনি আসছে কোথা থেকে? বুঝলাম- আমাদের মত ঘরের দর্শকদেরকে উদ্দীপ্ত রাখতে টিভিগুলোই এই মেকি উল্লাসধ্বনি বানিয়ে দিচ্ছে। প্রথম দুএকদিন খুবই বিসাদৃশ্য লাগছিল, পরে দেখলাম মানিয়ে গেছে। চোখ আর আপত্তি করছে না, বরং কানের শব্দটাকেই মেনে নিচ্ছে।

চোখের চেয়ে কান যে বেশি প্রভাব বিস্তারকারী এটা বোধকরি সবদেশের ক্ষমতাসীনরা অনেক আগে থেকেই জানে। বিচারহীনতার সংস্কৃতি, দুর্নীতি, ক্ষমতার দাপট- এসব সমাজে আছে কি নেই, সেটা এখন আর দেখার বিষয় নয়, শোনার বিষয়। আপনি কি দেখছেন- সেটা গুরুত্বপূর্ণ নয়; আপনি কি শুনছেন, আপনাকে কি শোনানো হচ্ছে, সেটাই আসল। ফেসবুক থেকে

  • সর্বশেষ