শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ হাজার কর্মী ছাঁটাই করার পথে বোয়িং

ডেস্ক রিপোর্ট: করোনা সংকটের কারণে ফের কর্মী ছাঁটাই করবে মার্কিন মাল্টিন্যাশনাল কর্পোরেশন বোয়িং। আগামী বছরের শেষ নাগাদ চাকরি হারাবেন কোম্পানিটির ৩০ হাজার কর্মী।

বোয়িংয়ের সিইও ডেভিড ক্যালহাউন বুধবার এ তথ্য জানিয়েছেন বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

গত এপ্রিল মাসে ১৬ হাজার কর্মীকে ছাটাই করে বোয়িং। করোনা মহামারীর কারণে বিমান চলাচল কমে যাওয়ায় কোম্পানির সবচেয়ে বড় আয়ের মাধ্যম কমে এসেছে।

ডয়চে ভেলে জানিয়েছে, করোনার কারণে এয়ারবাস বছরের প্রথম চার মাসে প্রায় ৫০ কোটি ইউরো ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ বছরের প্রথম তিন মাসে ক্ষতির পরিমাণ ছিল ৪৮১ মিলিয়ন ইউরো৷ অথচ আগের বছরের প্রথমদিকে ৪০ মিলিয়ন ইউরো মুনাফা করেছিল তারা৷

বর্তমানে ১ লাখ ৬০ হাজার কর্মী কোম্পানিটির অধীনে কাজ করেন। অব্যাহত লোকসানের কারণে এটিকে ২০২১ সালের শেষ নাগাদ কমিয়ে ১ লাখ ৩০ হাজারে নামিয়ে আনা হবে।যুগান্তর

  • সর্বশেষ