শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানী‌তে ভুয়া ডাক্তারের বিরুদ্ধে র‍্যাবের অভিযান

সুজন কৈরী : [২] বিভিন্ন অনিয়ম ও ভুয়া ডাক্তারের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার কয়েকটি হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাব।বুধবার রাত পৌনে ১০টা থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

[৩] ম্যা‌জি‌স্ট্রেট পলাশ কুমার বসু জানান, মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার মক্কা-মদিনা হাসপাতাল, নূরজাহান জেনারেল হাসপাতাল, ক্রিসেন্ট হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে ভুয়া ডাক্তার ও অনিময়ের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে এসব হাসপাতাল থেকে বেশ কয়েকজন ভুয়া ডাক্তার ও দালালকে আটক করেছে র‌্যাব-২ এর সদস্যরা।

[৪] তিনি বলেন, নিটোর (পঙ্গু হাসপাতালে) চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীদের হয়রানি করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণে বাধ্য করে আসছিলো একটি চক্র। সম্প্রতি প্রভাবশালী এসব দালালচক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ কয়েকটি হাসপাতালে অভিযান চালানো হচ্ছে। এসব বেসরকারি হাসপাতালে নামসর্বস্ব ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

[৫] প্রশিক্ষিত ডাক্তার ছাড়াই বিভিন্ন ধরনের সংবেদনশীল ও জটিল অস্ত্রোপচার করা হয় এখানে। এর ফলে অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা উপযুক্ত সেবা না পেয়ে কিছু ক্ষেত্রে মারাত্মকভাবে অঙ্গহানিসহ প্রাণহানির অভিযোগ পাওয়া গেছে। অথচ রোগীদের মোটা অঙ্কের বিল ধরিয়ে দেয়া হয়। বিল পরিশোধ করতে না পারলে আটকে রাখার অভিযোগও পাওয়া গেছে। অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়