শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪

সুজন কৈরী: রাজধানীর কদমতলণী ও চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১০। আটক করা হয়েছে চার জনকে।

বুধবার র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাটালিয়নের সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ ও স্কোয়াড কমান্ডর এডি আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে কদমতলীর মিরাজ নগর এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। আটক করা হয় আবুল হোসেন (৪০), সোনা মিয়া (৪৯) ও শফিক আহম্মেদ (৪০) নামের তিনজনকে।

এছাড়া একই দিন ব্যাটালিয়নের সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল চকবাজারের নাজিম উদ্দিন রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী (৫১) নামের একজনকে আটক করা হয়। ইয়াবা ছাড়াও তার কাছ থেকে ১টি মোবাইল ফোনসেট ও নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কদমতলীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করছিল।

আটক চার জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

  • সর্বশেষ