শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজেদের বাড়িতে ঢুকতে পেরে খুশি সেই দুই বোন, সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ

ইসমাঈল ইমু: [২] নিজ বাড়ির সামনে তিনদিন অবস্থান নেয়ার পর আদালতের নির্দেশে বাসায় ঢুকতে পেরেছেন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোস্তফা জগলুল ওয়াহিদের দুই মেয়ে মোবাশশারা মোস্তফা এবং মুশফিকা মোস্তফা। মঙ্গলবার রাতে তাদের বাড়িতে পুলিশের সহায়তায় প্রবেশ করতে দেয়া হয়।

[৩] এক প্রতিক্রিয়ায় এই দুই বোন জানান, নিজেদের বাড়িতে ঢুকতে না পারার কষ্ট বলে বোঝানো যাবেনা। শৈশব কৈশর যে বাড়িতে কাটলো সেই বাড়িতে বাবা মারা যাওয়ার পর ঢুকতে বাধা দেয়ায় তারা মর্মাহত। তবে সরকারের ঐকান্তিক ইচ্ছা ও পুলিশের সহযোগিতায় তারা খুশি। বর্তমানে তারা বাসায়ই অবস্থান করছেন। এ ঘটনায় অভিযুক্ত অঞ্জু কাপুরও ওই বাড়ির ২য় তলায় রয়েছেন। আর এ দুইবোন রয়েছেন ৩য় তলায়।

[৪] জানা গেছে, গুলশান-২ নম্বরর ৯৫ নম্বর রোডের ৪ নম্বর ১০ কাঠা জামির ওপর নির্মিত তৃতীয় তিনতলা বাড়ির মালিক মোস্তফা জগলুল ওয়াহিদ। জীবদ্দশায় অঞ্জু কাপুর নিজেকে ওয়াহিদের স্ত্রী দাবি না করলেও এখন দাবি করছেন তার স্বামী ছিলেন। তার স্বামী তাকে বাড়িটি লিখে দিয়ে গেছেন। যদিও তার বক্তব্যের সমর্থনে কাগজপত্র দেখাতে পারেননি।

[৪] ক্যান্সার আক্রান্ত হয়ে গত ১০ অক্টোবর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তাদের বাবামোস্তফা জগলুল ওয়াহিদ। ২০০৫ সালে মায়ের সঙ্গে তাদের বাবার বিচ্ছেদ ঘটে। ২০১৪ সালে তারা দুই বোন দেশের বাইরে ছিলেন। এ সময় তাদের বাবা টাইফয়েডে আক্রান্ত হলে তাকে দেখাশোনার জন্য অঞ্জু কাপুর এ বাড়িতে আসেন।

  • সর্বশেষ