শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের পেশোয়ারে মসজিদ ও মক্তবে বোমা বিস্ফোরণ, নিহত ৭

আসিফুজ্জামান পৃথিল: [২] পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় শহরটির স্পিন জামাত মসজিদে এই ঘটনা ঘটে। এই মসজিদটি মক্তব ও মাদ্রাসা হিসেবে ব্যবহার হতো। এক পুলিশ কর্মকর্তারা জানান, ছাত্ররা কোরান পড়ার সময়ই এই বিষ্ফোরণের ঘটনা ঘটে। আল জাজিরা

[৩] এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের প্রাথমিক তদন্ত বলছে, এখানে ৫ থেকে ৬ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। যেটিকে বিপুল বলাই যায়। কেউ একজন এসে এই বিস্ফারকভর্তি ব্যাগ রেখে গিয়েছিলো। ডন

[৪] এই ঘটনায় আহত হয়েছেন ১০৯ জন। তবে আহত ও নিহতদের মধে কতোজন শিশু তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে সেখানে উপস্থিত বেশিরভাগই ছিলো ১০ বছরের কম বয়সী শিশু। বোম্ব ডিসপোজাল ইউনিট বলছে, বোমাটি ছিলো সুক্ষ এবং একে ফাটানো হয়েছে টাইম মেকানিজম ব্যবহার করে। জিও টিভি

[৫] টিভি ফুটেজে দেখা যায় মসজিদটির মূল ক্ষ পুরোপুরি বিদ্ধস্ত হয়েছে। পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ ও আধপোড়া কোরআন শরীফ। আহত সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এআরওয়াই

  • সর্বশেষ