শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে ৬০ হাজার মিটার কারেন্ট জাল ভস্মীভূত

গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জে মেঘনা নদী থেকে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অফিস।

[২] মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা মৎস্য অফিসার তাজমহল বেগমের নেতৃত্বে ও উপজেলা মৎস্য অফিসার রওনক জাহানের সহযোগিতায় উপজেলার লালপুর থেকে আশুগঞ্জ সারকারখানা পর্যন্ত এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।

[৩] পরে জব্দকৃত কারেন্ট জাল আশুগঞ্জ বন্দর ঘাটে এনে পুড়িয়ে দেয়া হয়। তবে অভিযানে কোনো জেলেকে আটক ও জরিমানা করা হয়নি।

[৪] অভিযান পরিচালনাকালে সহকারি উপজেলা মৎস্য অফিসার মো. সায়েদুর রহমান, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মুহাম্মদ হোসাইন আহমেদ ও নৌপুলিশের এএসআই বোরহান ও ইকবাল উপস্থিত ছিলেন।

[৫] এ ব্যাপারে জেলা মৎস্য অফিসার তাজমহল বেগম বলেন, দেশের মৎস্য সম্পদ,জাতী।য় মাছ ইলিশ রক্ষা ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়