শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসি’র অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর ফিরিঙ্গী বাজার ও জুবিলী রোডে এলাকায় সোমবার (২৬ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)।

[৩] বিষটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান।

[৪] মোঃ আসাদ উল্লাহকে (২০) মৃত মোঃ আলমের ছেলে । এসময় তার দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপ পরিদর্শক মোঃ আব্দুল মতিন বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

[৫] মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয় সূত্র জানায়, উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক মিথুনের সমন্বয়ে ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমার নেতৃত্বে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন লেদা পুরান শরনার্থী ক্যাম্প, ব্লক এফ এলাকায় তাকে আটক করা হয়।

[৫] দিনের অপর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জুবিলী রোডে এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার জেলার সদর থানাধীন জুমছড়ি শানখোলা, ১ নং ওয়ার্ড পিএমখালি ইউপির এরশাদ উল্লাহর ছেলে মোঃ মোহাম্মদ রিদুয়ান (২২)। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ