শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০২:০৫ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাইওয়ানে মার্কিন অস্ত্র সরবরাহ, বোয়িং ও লকহিড মার্টিনকে নিষেধাজ্ঞা দিচ্ছে চীন

রাশিদুল ইসলাম : [২] নিরাপত্তা, প্রযুক্তি, করোনাভাইরাস মহামারী ও মানবাধিকারের মত বিষয় নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এ দশকে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। চীর সরকারের মুখপাত্র বলেছে বোয়িংএর নিরাপত্তা ইউনিট ও লকহিড মার্টিন করপোরেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে দেশটি। এ দুটি কোম্পানি অস্ত্রশস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে থাকে। ফক্স নিউজ

[৩] সম্প্রতি ওয়াশিংটন তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র সহ অস্ত্রশস্ত্র বিক্রি করার প্রতিবাদেই মার্কিন দুই কোম্পানির ওপর নিষেধাজ্ঞার মত কৌশলগত সিদ্ধান্ত নিল বেইজিং।

[৪] চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান নিষেধাজ্ঞার এ ঘোষণা দিলেও কি ধরনের নিষেধাজ্ঞা বা এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। তিনি বলেন রেথিয়ন টেকনোলজি করপোরেশন ও সংশ্লিষ্ট মার্কিন নাগরিকদের যারা এধরনের অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

[৫] চীনের কম্যুনিস্ট পার্টি বলছে আশির দশকে ওয়াশিংটন তাইওয়ানে অস্ত্র বিক্রি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও এখন তা বৃদ্ধি করছে।

[৬] জাতীয় স্বার্থরক্ষায় চীন তাইওয়ানে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ঝাও।

[৭] তাইওয়ানে নির্বাচিত সরকারের সঙ্গে ওয়াশিংটনের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক না থাকলেও মিত্র হিসেবে সম্পর্ক রয়েছে। তাইওয়ানের কাছে পরিমান ও মানের দিক থেকে মার্কিন অস্ত্র বিক্রি বৃদ্ধি পাচ্ছে।

[৮] গত সপ্তাহে চীন তাইওয়ানের কাছে ১৩৫টি মার্কিন ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়। এসব ক্ষেপণাস্ত্রের মূল্য ১ বিলিয়ন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়