শিরোনাম
◈ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালতলীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

কাওসার হামিদ: [১] বরগুনার তালতলীতে পানিতে পড়ে জুনায়েদ (২২মাস) এক শিশুর মৃত্যু হয়েছে।

[৩] সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার তাতিপাড়া এলাকার এ ঘটনা ঘটে। মৃত জুনায়েদ তাতিপাড়া এলাকার বাকপ্রতিবন্ধী মহসিন মোল্লার ছেলে।

[৪] শিশুটির চাচাতো ভাই শাহিন জানান, জুনায়েদ সকালে তার মায়ের অগোচরে পেছন পুকুর ঘাটে চলে যায়। পরে শিশুটির মা খোঁজাখুঁজি করলে হঠাৎ ছেলের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখেন । এ সময় তার মা চিৎকার দিলে বাড়ির লোকজন এসে শিশুটির লাশ পানি থেকে উদ্ধার করেন।

[৫] তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন এ ব্যাপারে থানায় কিছুর জানায়নি। তবে স্থানীয় ভাবে লাশ দাফনের ব্যবস্থা করতে পারেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়