শিরোনাম
◈ ২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান, সমঝোতা না অনিশ্চয়তা? ◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যালিফোর্নিয়ার রেস্টুরেন্ট থেকে বের করে দেয়া হলো কুমারমঙ্গলম বিড়লার মেয়ে অনন্যাকে

রাশিদুল ইসলাম : [২] ভারতের আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লার মেয়ে অনন্যা বিড়লা ও তার পরিবারকে ক্যালিফোর্নিয়ার স্কোপা রেস্টুরেন্ট থেকে বের করে দেয়ার পর তারা জাতিবিদ্বেষের শিকার হয়েছেন বলে শনিবার টুইট করে জানান। টুইটারে অনন্যা লিখেছেন, খুবই দুঃখজনক ব্যাপার। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের জানা উচিত, খদ্দেরদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। টাইমস অব ইন্ডিয়া

[৩] স্কোপা’র মালিক অ্যান্তোনিও লোফাসো ইতালীয় বংশোদ্ভূত আমেরিকান, নামকরা শেফ।

[৪] রেস্টুরেন্টে গিয়ে অনন্যারা তিন ঘণ্টা অপেক্ষা করেন। ওয়েটার জোশুয়া সিলভারম্যান তার মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন। অন্যন্যার মা নীরজা বিড়লা পেশায় শিক্ষাবিদ। তিনিও টুইটারে লিখেছেন, ‘ভেরি শকিং। কাস্টমারদের সঙ্গে এমন ব্যবহার করার কোনও অধিকারই নেই ওদের। আমার কখনও এমন অভিজ্ঞতা হয়নি। জাতিবিদ্বেষ যে আছে তার প্রমাণ পেলাম। ব্যাপারটা অবিশ্বাস্য।’

[৫] কয়েকমাস আগেই জাতিবিদ্বেষ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। ২৫ মে মিনেসোটাতে জর্জ ফ্লয়েড নামের ওই কৃষ্ণাঙ্গ যুবককে হেফাজতে নেওয়ার সময় রাস্তাতেই তার গলায় নিজের হাঁটু দিয়ে চেপে রাখেন পুলিশকর্মী ডেরেক শভিন। বারবার জর্জ আকুতি জানাচ্ছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না। কিন্তু কিছুতেই পা তোলেননি ডেরেক। কিছুক্ষণ পরে সেখানেই মৃত্যু হয় জর্জের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়