শিরোনাম
◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো ◈ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় অপরাধী যে হউক ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আনিস তপন: [২] সোমবার সকালে ধানমন্ডির নিজ বাসভবনে আসাদুজ্জামান খান কামাল বলেন, তদন্ত কমিটি কাজ শুরু করেছে। প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

[৩] তিনি বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি থেকে শুরু করে সমাজের প্রতিষ্ঠিত লোকজনকেও ছাড় দেওয়া হচ্ছে না।

[৪] স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

[৫] নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ওই ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটি অনাকাঙ্খিত। একজন মানুষকে এভাবে মারধর বা হত্যার হুমকি দেওয়া যেতে পারে না। তার ওপর তিনি একটি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।

[৬] এরআগে, রোববার রাতে ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক আবদুল্লাহ জাহিদ গণমাধ্যমকে জানান, গাড়িটি সাংসদ হাজী সেলিমের। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। তার ছেলে ও নিরাপত্তারক্ষী ছিলেন। পুলিশ সাংসদের গাড়ি ও নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল ধানমন্ডি থানায় নিয়ে এসেছে।

[৭] ঘটনার সময় এক প্রত্যক্ষদর্শী মুঠোফোনে ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে দেখা যায়, আহত নৌবাহিনীর কর্মকর্তা নিজেকে লেফটেন্যান্ট ওয়াসিফ বলে পরিচয় দেন। তিনি বলেন, বই কিনে স্ত্রীসহ মোটরবাইকে ফিরছিলেন। ওই গাড়িটি তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তিনি তখনই মোটরসাইকেল থামান এবং নিজের পরিচয় দেন। গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তাঁকে মারধর করেন। তাঁর স্ত্রীর গায়েও হাত দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

[৮] ঘটনাস্থলে লোকজন জমলে সাংসদের গাড়ি ফেলে সরে যান মারধরকারীরা। পরে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়। ভিডিওতে গাড়ির নম্বর দেখা যায় ঢাকা মেট্টো ঘ ১১-৫৭৩৬। সম্পাদনা: রায়হান রাজীব

 

 

 

 

  • সর্বশেষ