শিরোনাম
◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে শিশুদের চিকিৎসায় পর্যাপ্ত অকুপেশনাল থেরাপির ব্যবস্থা নেই

দেবদুলাল মুন্না:[২] ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ও স্পেশাল থেরাপিস্ট রাবেয়া ফেরদৌস গতকাল এ কথা জানান। মঙ্গলবার বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস।২০১০ সালের এই দিনটিতে (২৭ অক্টোবর) প্রথমবার দিবসটি পালিত হয়।

[৩] চিকিৎসক রাবেয়া ফেরদৌস বলেন, অকুপেশনাল থেরাপি হলো এমন একটি চিকিৎসা ও সেবা, যার মাধ্যমে একজন শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে অসুস্থ বা প্রতিবন্ধীকেও স্বাবলম্বী করে তোলা যায়। অকুপেশনাল থেরাপিস্টরা প্রতিবন্ধী শিশুদের যেমন অটিজম, অ্যাটেনশন ডেফিসিট হাইপার-অ্যাকটিভ ডিস-অর্ডার বা এডিএইচডি, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, স্পাইনা বাইফিডা, বাঁকানো পা বা ক্ল্যাব ফিট, গুলেন বারি সিনড্রোম বা জিবিএস, মেনিনজাইটিস, এনসেফালাইটিস ইত্যাদির চিকিৎসাসেবা প্রদান করে থাকেন।

[৪] তিনি জানান, একজন অকুপেশনাল থেরাপিস্ট প্রথমে পর্যবেক্ষণ করে সমস্যাগুলো চিহ্নিত করেন। এর মধ্যে রয়েছে রোগ শনাক্তকরণ, শিশুর মেডিক্যাল ইতিহাস বা জন্ম নেওয়ার আগে গর্ভাবস্থায় মায়ের শারীরিক অবস্থা এবং জন্মের পর থেকে শিশুর বিকাশজনিত বিভিন্ন সমস্যার বিস্তারিত ইতিহাস ইত্যাদি পর্যবেক্ষণ করা। এ ছাড়া খাবার খাওয়ার দক্ষতা, যোগাযোগের দক্ষতা ইত্যাদি পর্যবেক্ষণ করে সে অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা করেন।

[৫] তিনি আরও বলেন, দেশের সব হাসপাতালে এ বিভাগটি গড়ে উঠে নি। ফলে চিকিৎসক স্বল্পতার পাশাপাশি এ চিকিৎসা সর্বস্তরে এখনও পৌছায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়