শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌একাদশ সংসদে কোরাম সংকটে অপচয় ২২.৮ কোটি টাকা: টিআইবি

ডেস্ক রিপোর্ট: একাদশ সংসদের প্রথম পাঁচটি অধিবেশনে কোরাম সংকটের কারণে প্রায় ২২ কোটি ৮ লাখ ৬৩ হাজার ৬২৭ টাকার অপচয় হয়েছে। মোট কোরাম সংকট ছিল ১৯ ঘণ্টা ২৬ মিনিট। আর প্রতি কার্যদিবসে কোরাম সংকট ছিল গড়ে ১৯ মিনিট।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘পার্লামেন্টওয়াচ: একাদশ জাতীয় সংসদ-প্রথম থেকে পঞ্চম অধিবেশন (জানুয়ারি-ডিসেম্বর ২০১৯)’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। টিআইবির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (রিসার্চ অ্যান্ড পলিসি) নিহার রঞ্জন রায় ও মোরশেদা আক্তার গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআইবির গবেষণা বলছে, একাদশ সংসদের প্রথম পাঁচটি অধিবেশনে প্রধান বিরোধীদলীয় বা অন্যান্য বিরোধী সদস্যরা সংসদ বর্জন ও ওয়াকআউট করেননি। প্রতি কার্যদিবসে কোরাম সংকট ছিল গড়ে ১৯ মিনিট এবং পাঁচটি অধিবেশনের প্রকৃত মোট সময়ের ১৭.৩ শতাংশ সময় কোরাম সংকট ছিল। মোট কোরাম সংকট ছিল ১৯ ঘণ্টা ২৬ মিনিট, যার প্রাক্কলিত অর্থমূল্য প্রায় ২২ কোটি ৮ লাখ ৬৩ হাজার ৬২৭ টাকা।

অন্যদিকে সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতির বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একাদশ সংসদের প্রথম পাঁচটি অধিবেশনে সংসদ সদস্যদের গড় উপস্থিতি প্রতি কার্যদিবসে ২৩৩ জন (মোট সদস্যের ৬৭ শতাংশ)। পুরুষ সদস্যদের গড় উপস্থিতি ছিল ২২ শতাংশ, যেখানে নারী সদস্যদের গড় উপস্থিতি ছিল ৮৫ শতাংশ। অন্যদিকে সংসদ নেতা সংসদ অধিবেশনের ৯২ শতাংশ কার্যদিবসে উপস্থিত ছিলেন এবং বিরোধীদলীয় নেতা উপস্থিত ছিলেন ৪৮ শতাংশ কার্যদিবসে। রাইজিংবিডি.কম

 

  • সর্বশেষ