শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৩:৩৭ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লি, কলকাতা ও চেন্নাই ফ্লাইট চালুর ঘোষণা বিমানের

বাশার নূরু : [২]আগামী বুধবার ভারতের সঙ্গে করোনাকালে বিশেষ ব্যবস্থায় বিমান চলাচলে ‘এয়ার বাবল’ চুক্তি হবে। আর এর আওতায় ভারতের দিল্লি, কলকাতা ও চেন্নাই ফ্লাইট শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি নতুন রুট হিসেবে চেন্নাইয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনসটি।

[৩] এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] বিজ্ঞপ্তিতে তিনি জানান, আগামী ২৯ অক্টোবর থেকে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে, ১ নভেম্বর ঢাকা-কলকাতা-ঢাকা এবং ১৫ নভেম্বর ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু হবে।

[৫] যাত্রীরা বিমান সেলস সেন্টার, মোবাইল অ্যাপ, ওয়েব সাইট এবং ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকেট কিনতে পারবেন। কোভিড সংক্রান্ত শর্ত/নির্দেশনা এবং ফ্লাইট শিডিউল বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়